চীনে হকির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় হকি দল এখন চীন সফর করছে। দেশটির তিয়ানজিন প্রদেশে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি বাংলাদেশ পাঁচটি প্রস্তুতি ম্যাচও খেলবে। এর মধ্যে দুটি ম্যাচ শেষ করেছে রোমানআমিরুলরা। তিয়ানজিন প্রদেশকে ৪০ গোলে হারানোর পর আরেকটি প্রাদেশিক দলের সঙ্গে গতকাল শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচটি ড্র হয়েছে ৩৩ গোলে। তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্টের তুয়ানবো স্পোর্ট সেন্টারে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশের ১টি করে গোল করেন আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং দ্বীন ইসলাম ইমন। ডিফেন্স ও ফরওয়ার্ড লাইনের দারুণ মেলবন্ধনে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচটিতে লড়াই বজায় রাখে বাংলাদেশ। চীন সফরে এমন পারফরম্যান্স এশিয়ান গেমসের মূল মঞ্চে দলের আত্মবিশ্বাস অনেক বাড়াতে সাহায্য করবে। প্রাদেশিক দল ছাড়াও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে চীন জাতীয় দলের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন বাংলা ফুটবল একাডেমির সভা
পরবর্তী নিবন্ধজিডি ট্রফিতে প্রথম জয় পেল অনূর্ধ্ব-২৩ দল