সুরের আঙিনায় গুরুপ্রণাম

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার আবেগে সুরের মূর্ছনায় মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাজেশ সাহার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’এ শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন হলভর্তি দর্শক।

গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানে রাজেশ সাহার ২০ জন শিক্ষার্থী এককভাবে বিভিন্ন ধারার গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে রাগপ্রধান গান, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগান ও আধুনিক গান। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সমবেত খেয়াল ও গুরুবন্দনা।

এতে প্রধান অতিথি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত জহর মুখার্জি। অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক (গাইনী) ডা. রজত বিশ্বাস এবং বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা. নারায়ণ চন্দ্র দাশ, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এম জাহাঙ্গীর আলম, লোকসংগীত শিল্পী মানস পাল চৌধুরী, তবলা গুরু সুদীপ সেনগুপ্ত। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার, চট্টগ্রামের অনুষ্ঠান ঘোষক প্রবীর পাল। উপস্থিত ছিলেন গুরুপ্রণাম উদযাপন পরিষদের আহ্বায়ক ঝুলন দত্ত ও সদস্য সচিব তপু বড়ুয়াসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্পাহানি কর্ণফুলি ও টিম সাম্পানের শুভসূচনা
পরবর্তী নিবন্ধজিয়া হায়দার ছিলেন বাংলাদেশে নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ