সিওসি ৮৬’র বন্ধু সভা

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

সিওসি ৮৬’র ১৮৮ তম মাসিক বন্ধু সভা গত ২৬ সেপ্টেম্বর নাসিরাবাদে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ। সভায় দেশের আইন শৃংখলা পরিস্থিতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করা হয়। সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদোয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আনোয়ারুল হাসান চৌধুরী, প্রকৌশলী মো. আজম, ডা. অসীম কুমার চৌধুরী, ডা. সাগর চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, ডা. ঈসা চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, সাইফুল ইসলাম, রাশেদ করিম, সৈয়দ জাবিদ হোসেন, মাহবুবুর রহমান শিবলী, শাহ্‌ মো. ইমরান, মো. মাহফুজ আমিন, শেখ মো. খালেদ, আবুল কালাম আজাদ কিরণ, আলমগীর আলম, মো. জাহিদ হোসেন, সাহিদ নঈম, আজমল আহমদ, পুলক দত্ত, মো. মাহফুজুল হক সেলিম, মো. সোহেল জাহান, মো. বোরহান উদ্দীন, মো. সাইফুল ইসলাম লেনিন, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী বাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে দুর্গাপূজার প্রস্ততি
পরবর্তী নিবন্ধবুয়েট অনুমোদিত ই-রিকশা অনুমোদনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন