চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৪৮.৩৩ কোটি টাকা। ১,৭৫১টি লেনদেনের মাধ্যমে মোট ৯৮.৪১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৩.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮০৫.৯৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১২.৬৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৮.৬৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল,যা হলো ২,১৮৪.৩২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,৭০২.২৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৩,৯৫৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, দাম কমেছে ১১৪টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।








