চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ৪৫.০২ কোটি টাকা। ২,০৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ২.১৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০৫.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৭৮.৭৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৯.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০০.৯৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯০.৫১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৮৪.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,০১১.৬৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৮৯৬,৫৫৮.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৫৪৮.১৭ কোটি টাকা। সিএসইতে ৬২৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, দাম কমেছে ১২৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।








