চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪২.৫১ কোটি টাকা। মোট ১,৯৪৪টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০০.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৭৯.২৪ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৭.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৮.৯৩। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৭.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.৭১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২৩.৬৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৩৫.২৮। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০২,৫০৭.৯১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৫,৫৪৮.১৭ কোটি টাকা। সিএসইতে ৬২৬ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০টির। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, দাম কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।








