চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯.১৯ কোটি টাকা। ১,৯১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৮.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮১৫.৭৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৪৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৭.০১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮১৫.৮৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,১০১.৩৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫১,৪১০.৫২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৩৫৫.৮৯ কোটি টাকা । সিএসইতে ৬১৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১ টির, দাম কমেছে ৮৫ টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।








