আগামী বছরের মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ করবে ইরাক

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

ইরাকজুড়ে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে ২০২৭ সালের জুনের মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে বাগদাদ। খবর বিডিনিউজের। সোমবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী আলি আলজাইদি একথা জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত আলজাইদি টাইমসকে জানান, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথমে ৯০ দিন সব ধরনের হামলা থেকে বিরত থাকবে মিলিশিয়া গোষ্ঠীগুলো। একই সময়ে মার্কিন বাহিনীও তাদের ওপর হামলা চালাবে না, এমন আশ্বাসও দেওয়া হবে। এরপর গোষ্ঠীগুলো তাদের অস্ত্র জমা দেওয়া শুরু করবে আর ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধহরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের