সিএসইতে লেনদেন ১৭.৩০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৭.৩০ কোটি টাকা। ১,৪৮৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৬৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৭১.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০০১.৫৩ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৬.৬২ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১০.২১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৩০.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৫৩.৯৫। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৪,৫১৯.৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৬,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩০ টির, দাম কমেছে ১৫৭ টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় রাউন্ডে বেপজা পাবলিক, নতুন কুঁড়ি, ছালে জহুর ও ডা. মজহারুল হক
পরবর্তী নিবন্ধটিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড