সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে সিআরবি রক্ষার দাবিতে টানা ৭২তম দিনের অবস্থান কর্মসূচি গতকাল সোমবার সিআরবি সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন রিজওয়ানুর খান। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেজা মিয়া, এম কাইছার উদ্দীন, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটি, সোহাইল উদ দোজা, রনি ইসলাম, জানে আলম, এম নুরুল হুদা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












