চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত আন্তঃ হাউজ হ্যান্ডবল প্রতিযোগিতা গত বৃহস্পতিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়। সমাপনী খেলায় রোমান সানা হাউজ হামজা চৌধুরি হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক খেলোয়াড় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলর কল্লোল দাশ। বিশেষ অতিথি ছিলেন সেপাক টাকরো এসোসিয়েশনের নির্বাহী সদস্য লুৎফুল করিম সোহেল। সাইফুল্ল্যা মুনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ, নাহিদ হাসান, আসলাম হোসাইন, আলমগীর কবির।













