ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির বৌদ্ধ পল্লীতে বাংলা নববর্ষ বরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কারপ্রাপ্ত সেপাকটাকরো খেলোয়াড় পূর্ণা বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হারুয়ালছড়ি বৌদ্ধ পল্লীর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন পূর্ণা বড়ুয়া। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নিজ এলাকায় এটি ছিল তার জন্য আয়োজিত বড় সংবর্ধনা। গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনার পূর্বে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়ায় আয়োজিত এসব প্রতিযোগিতায় শিশু–কিশোর থেকে শুরু করে বড়রাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। খেলাধুলার মধ্যে ছিল চৈত্র সংক্রান্তি এবং বর্ষবিদায়ের দিনে ভোর থেকে চিত্রাংকন প্রতিযোগিতা,স্মৃতি পরীক্ষা, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, সাঁতার প্রতিযোগিতা, ফুটবল এবং ক্রিকেট সহ প্রায় ত্রিশটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সমিতির সভাপতি রাহুল বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুজা উদ্দীন জাফর। প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক শরীফ শমশির। আশীর্বাদক ভদন্ত বোধিশ্রী স্থবির অধ্যক্ষ, হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার। সভার শুরুতে হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি পবিত্র বড়ুয়া উদ্বোধনী ভাষন দেন। বিশেষ আলোচক ছিলেন হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি পরিতোষ বড়ুয়া, ভূজপুর বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন সুকান্ত বড়ুয়া, প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন ও বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি রিপন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য কাজী মো. শাহজাহান, তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক কাউসার বেগম, মাষ্টার নুরুল আলম, রনধীর বড়ুয়া, রনজিত বড়ুয়া, আদর্শন বড়ুয়া, দুদুল বড়ুয়া, শিক্ষক প্রদীপ বড়ুয়া, সংবর্ধিত অতিথি রুবেল হাসান ক্রীড়া শিক্ষক, তৌহিদুল আনোয়ার হাই স্কুল, শিক্ষক আবু বক্কর, বিশ্বজিৎ বড়ুয়া, বাবুন বড়ুয়া, যীশু বড়ুয়া, সুভাষ বড়ুয়া, অনুপ বড়ুয়া, অর্ণব বড়ুয়া,শান্ত বড়ুয়া প্রমুখ।













