সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল স্পিকার মনোনয়ন

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর (প্যানেল স্পিকার) মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গতকাল এ মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা–৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা–৩), ড. আব্দুল মঈন খান (নরসিংদী–২), মো. মনিরুল হক চৌধুরী (কুমিল্লা–৬) এবং এটিএম আজহারুল ইসলাম (রংপুর–২)। তাঁরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর বাসসের।ফ্লাইট বাতিল হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধজিইসিতে কাচ্চি এক্সপ্রেসের জমজমাট ইফতার