শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা চলমান রাখতে হবে

পটিয়ায় খাদ্য সামগ্রী বিতরণে মোতাহেরুল ইসলাম

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের সকল সংকটে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই অসহায় মানুষের পাশে থাকে। শেখ হাসিনার নেতৃত্বের এ ধারাবাহিকতা চলমান রাখতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। তিনি গত মঙ্গলবার পটিয়া পৌরসভায় দুস্থ ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর রুপক কুমার সেন, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম শফি, শেখ সাইফুল ইসলাম, সাইফুল্লাহ পলাশ, নাজিম উদ্দিন। প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা সেবার সময় বাড়ল তিন ঘণ্টা
পরবর্তী নিবন্ধরাউজানে অগ্নিদগ্ধ ব্যক্তির মৃত্যু