শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নেই,পুনর্বাসনও শুরু করেছে সরকার

ত্রাণ বিতরণকালে সাঈদ আল নোমান এমপি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নেই, পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের নিবিড় তৎপরতায় শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি হবে। ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন পুনর্বাসন কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ চলছে।

গতকাল রোববার নগরের দক্ষিণ কাট্টলীর কাজীর দিঘির পাড় এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উত্তর আগ্রাবাদের খান সাহেব স্কুল প্রাঙ্গণে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন সাঈদ আল নোমান। এছাড়া নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন। একইদিনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম১০ নির্বাচনী এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। নাসিমন ভবনে চাল বিতরণকালে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমিক দলের ত্রাণ বিতরণ : চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে ও সাঈদ আল নোমানের সহযোগিতায় চট্টগ্রাম১০ নির্বাচনী এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সাঈদ আল নোমান বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মোশারফ হোসেন দীপ্তি, আবু বক্কর সিদ্দিক, মো. রফিকুল ইসলাম, হাসিবুর রহমান বিপ্লব, রবিউল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, আব্দুল খালেক, অপু সিং, মোহাম্মদ বোরহান উদ্দিন, হাজেরা বেগম তানিয়া, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ রফিক উদ্দিন জসিম, মোহাম্মদ ফরিদ উদ্দিন ও আবুল বাশার।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ দলে ডাক পাওয়া সাবিতকে কল্লোল সংঘের শুভেচ্ছা