বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব–১৭ দলে ডাক পেয়েছেন চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৭ দলের অধিনায়ক সাবিত খান নিরব। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কল্লোল সংঘ গ্রীণ। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি, এম এ মুসা বাবলু, সোহেল আহমদ, কল্লোল সংঘ ফুটবল কমিটির চেয়ারম্যান সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন লিটন, মারুফুল ইসলাম, টিম ম্যানেজার ইউনুস জুয়েল ও কোচ আব্দুস সবুর।












