শবে মেরাজ কবে জানা যাবে আজ

| সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণের জন্য আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। টেলিফোন নম্বরগুলো হলো– ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর : ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ার দিঘী খানকায় কাল থেকে খাজা গরীবে নেওয়াজের ৬ দিনব্যাপী ওরশ শুরু
পরবর্তী নিবন্ধখোদেজা বেগম চৌধুরী