রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী বণিক পাড়া জনকল্যাণ পরিষদের মানববন্ধন বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বণিক পাড়ায় শতবর্ষী পুকুর পুনরায় ভরাটের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মিননাথ ধর ও মো. মিন্টু। বক্তব্য রাখেন সুদর্শন পাল, নির্মল কান্তি ধর, মো. রিপন, শিলা রানী ধর, ত্বনী ধর, মো. জুনাইদ, তৃষ্ণা ধর, রাহুল ধর, পরিমল ধর, মো. রাসেল, চিনু ধর, বিপ্লব ধর, বাদল ধর, অভি ধর, প্রান্ত ধর, অয়ন ধর, সঞ্জয় ধর, শশী কান্ত ধর প্রমুখ। বক্তারা বলেন, গত ৩১ মে বণিক পাড়ায় শতবর্ষী পুকুরে ভরাটের কাজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বন্ধ করে দিলেও পুনরায় ট্রাক ভর্তি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ফলে পানির উৎসস্থল হারিয়ে পুকুর ব্যবহারকারীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। মানববন্ধনে পুনরায় পুকুর ভরাট বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের সহায়তা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












