লোহাগাড়ায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার আধুনগর ইউনিয়নের আধুনগর বাজারে ‘ মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ। তিনি জানান, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানার মালিক মো.আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে কারখানাটি বন্ধ করে দেয় হয়। পাশাপাশি কারখানায় তৈরি করা আইসক্রিম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।










