নগরীর খুলশী থানাধীন লেক ভিউ আবাসিকে সরকারি জমি দখলে নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের পরিচয় জানা যায়নি। গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উত্তরের উপ–পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।
জানা গেছে, সরকারি জমির বাউন্ডারি ওয়াল ভাঙা ও দখলে রাখা নিয়ে ওয়াকিল হোসেন প্রকাশ বগা গ্রুপের সাথে রাজিব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












