লায়ন্স জেলা ৩১৫–বি৪ বাংলাদেশের ২০২৫–২০২৬ সালের জেলা রিজওনাল ও জোনাল কনফারেন্সের প্রস্তুতি সভা গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। রিজিওনাল ও জোনাল কনফারেন্স চেয়ারম্যান ও রিজিয়ন চেয়ারপার্সন–১ লায়ন নিশাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। গেস্ট অব অনার ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী।
উপস্থিত ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, জিএমটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জিইটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. আনসিুল হক চৌধুরী, জিএলটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএসটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিয়ন কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান, জোন কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন এম.এইচ. শাহ বেলাল ও জোন কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারী লায়ন টিপু সুলতান চৌধুরী প্রমুখ।
সভায় আগামী ৪ এপ্রিল চিটাগাং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য রিজিওনাল ও জোনাল কনফারেন্স সুষ্ঠু ও সফল করার জন্য রেজিস্ট্রেশনসহ বিভিন্ন দিক–নির্দেশনামূলক আলোচনা করা হয়। সভার সভাপতি নিশাত ইমরান সকল লায়ন নেতৃবৃন্দকে আসন্ন রিজিওনাল ও জোনাল কনফারেন্সে অংশগ্রহন করার লক্ষ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












