লায়ন্স ক্লাব অব চিটাগং–এর ২০২৬–২০২৭ লায়ন সেবাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন মোহাম্মদ আইয়ুব, সেক্রেটারি লায়ন ডা. ফাহিম হাসান রেজা এবং ট্রেজারার লায়ন মানস বড়ুয়া। এছাড়া ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে লায়ন রেবেকা নাসরিন, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ওয়াহিদ মালেক, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. রুজি দত্ত বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. আখতার হোসেন, ভাইস প্রেসিডেন্ট লায়ন সারা তানভী এবং ভাইস প্রেসিডেন্ট লায়ন বাসুদেব সিনহা দায়িত্ব পালন করবেন।
যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন লায়ন লিটন দত্ত, সহযোগী সম্পাদক লায়ন মোসাম্মৎ মরজিনা আক্তার মরজু, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন ডা. অশোক কুমার দাস, সহযোগী কোষাধ্যক্ষ লায়ন মোহাম্মদ হামিদ হাসান নোমানী, টেইমার লায়ন শামীম আরা লুসি এবং টেইল টুইস্টার লায়ন ধীরেন ঘোষ। পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন নিশাত ইমরান, লায়ন আলহাজ মো. নুরুল আলম (সিজল), লায়ন রাশেদা বেগম, লায়ন মুহাম্মদ ইমরান, লায়ন পারিহা আখতার, লায়ন রোকেয়া জামান, লায়ন রওশন রেজা, লায়ন মহাদেব ঘোষ, লায়ন সৈয়দ সিরাজুল ইসলাম কমু, লায়ন আলহাজ বেলায়েত হোসেন, লায়ন নূর আখতার জাহান, লায়ন অনুপম মজুমদার, লায়ন শাহিদা কামাল, লায়ন রিজওয়ানা কবির আখি, লায়ন হারুন উর রশিদ, লায়ন হাজী মো. এনামুল হক, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন মো. আমান উল্লাহ, লায়ন ইস্কান্দার আলী, লায়ন মাফরুহা নিজাম এবং লায়ন মোহাম্মদ মাসুদ।
এছাড়া ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লায়ন এম. সোহেল খান, সার্ভিস চেয়ারপারসন লায়ন তপন কান্তি দত্ত, এলসিআইএফ চেয়ারপারসন লায়ন আবু নাসের রনি, লিও অ্যাডভাইজর লায়ন নিশাত ইমরান, কমপ্লেক্স চেয়ারপারসন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, ডিউজ চেয়ারপারসন লায়ন ইসমাইল চৌধুরী, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন মনিরুল কবির এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপারসন লায়ন মো. খোরশেদ আলী দায়িত্ব পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












