রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

এবার রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ সূচি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ অফিস সূচি অনুমোদন পায়। খবর বিডিনিউজের।

এদিন বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে অফিসের সময়সূচি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে জোহরের নামাজের বিরতি।

পূর্ববর্তী নিবন্ধ‘মহাবিপর্যয়’ ঠেকানোর আহ্বান ১০ সংগঠনের
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার