ভেতর বাহির
কিছু কিছু কথা অবিশ্বাস্য
কিন্তু আসলে সত্যি
কিছু কিছু লোক দেখতে ভদ্র
ভেতরে ভেতরে দত্যি।
কিছু কিছু কথা বেদনাদায়ক
কিছু মর্মস্পর্শী
কিছু লোক আছে আদর্শবান
সমাজে অগ্রদর্শী।
ভালো ও মন্দে দুনিয়াটা চলে
হয় না এ–নীতি বন্ধ
তবু কিছু লোক অসহ্য খুব
ছড়াচ্ছে যারা গন্ধ।










