রামুতে নতুন সেতুতে ভাঙন, চলাচলে ঝু্‌ঁকি

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েকবছরেই ভাঙনের মুখে পড়েছে রাজারকুল–মনিরঝিল সংযোগ সেতু। গতকাল ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে । স্থানীয়দের দাবি, ঠিকাদারের দায়সারা কাজের খেসারত দিতে হচ্ছে জনসাধারণকে। দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তারা। এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, ভাঙনের বিষয়টি অবগত হয়েছি, জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত জনসংখ্যা স্মার্ট দেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার
পরবর্তী নিবন্ধবিবিরহাট বাজারে রাস্তার ওপরের দোকান উচ্ছেদ