রামুতে তিন নারীর শরীরে পেঁচানো ১ লাখ ২০ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে তিন জন নারীর শরীরে পেঁচানো ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব১৫। গত শনিবার বিকেলে দুই দফা ঝটিকা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) এবং হাজেরা খাতুন (৬৫)। গতকাল রোববার সকোলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব১৫ এর সহকারী পরিচালক আ. . ফারুক।

র‌্যাবের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়িরামু সড়কের হাইটুপি (বুথপাড়া) এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। নারী র‌্যাব সদস্যরা দেহ তল্লাশি শুরু করলে বেরিয়ে আসে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে শরীরের সঙ্গে পেঁচিয়ে রাখা হয়েছিল ইয়াবার বান্ডিল। লাইলি ও গুল বাহারের শরীর থেকে উদ্ধার হয় ৩৮টি বান্ডিল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় হাজেরা খাতুনকে। তার শরীর থেকেও উদ্ধার হয় আরও ২২টি বান্ডিল। সব মিলিয়ে ৬০টি বান্ডেল থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবা। জব্দ করা হয় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও।

র‌্যাব১৫ এর সহকারী পরিচালক আ. . ফারুক জানিয়েছেন, আটক নারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা দীর্ঘদিন ধরে নারী সদস্যদের ব্যবহার করে মাদক পরিবহন করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামের টিকাই নয়, গত বছর ভিটামিন এ ক্যাম্পেইনিংও হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধশেষ ওভারে উইকেট হারিয়েও স্বস্তিতে টাইগাররা