রামগড়ে ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে রামগড় ইউনিয়নের কালাডেবা বাজারে অবস্থিত ‘সাকিব মেডিকেল হল’ নামক একটি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ওষুধ দোকান মালিক মো. শহিদুল ইসলাম (৪২) নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেনএমন অভিযোগের সত্যতা পাওয়া যায়। তিনি এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর নিবন্ধন না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সাইনবোর্ড ও প্রেসক্রিপশন প্যাডে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে রোগী দেখছিলেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ‘ডাক্তার না হয়েও এ ধরনের প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমে রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন, এমনকি জীবনহানির আশঙ্কাও থাকে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮() ধারা লঙ্ঘনের দায়ে ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’ এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। এমন ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধপাচার রোধ ও জ্বালানি নিরাপত্তায় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির একগুচ্ছ প্রস্তাব
পরবর্তী নিবন্ধপুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর