‘মাদককে না বলুন, মাদকমুক্ত ও ইভটিজিংমুক্ত স্বনির্ভর রাঙ্গুনিয়া চাই’এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে মাদক ও ইভটিজিং বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে মরিয়মনগর ডিসি সড়ক প্রদক্ষিণ করে শান্তিনিকেতন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ সমাবেশে প্রধান অতিথি ছিলেণ রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন। বক্তব্য রাখেন প্রকৌশলী মো. নাসির উদ্দিন নসু, অধ্যক্ষ রতন কুমার তুরী, পারমিতা বড়ুয়া, সুজন সাহা, আব্দুল খালেক, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রুবেল, মো. হাবিব, মো. মারুফ, মো. বেলাল, মো. গিয়াস, মো. সাব্বির, মো. কোব্বাত প্রমুখ।
প্রধান অতিথি ওসি মো. জহির উদ্দিন সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে তরুণ সমাজসহ সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচিতে হাসিনা জামাল ডিগ্রি কলেজ ছাড়াও মজুমদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রহ্মোত্তর মাতব্বর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুসিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসা, ব্রহ্মোত্তর বড় মাদ্রাসা এবং ব্রহ্মোত্তর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।









