রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বেতাগী ফাউন্ডেশন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ করা হয়েছে। গত ১৬ জানুয়ারি মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআর্কের মাসিক পারিবারিক কাউন্সিলিং ও মতবিনিময়