রাঙ্গুনিয়ার ২২ বৌদ্ধ বিহার পেল সাড়ে ৭ লক্ষাধিক টাকার অনুদান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনের জন্য রাঙ্গুনিয়ার ২২ বৌদ্ধ বিহারকে ৭ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। গত ২৪ জুন এই উপলক্ষে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা ও পৌর সদর কেন্দ্রীয় ইছাখালী অশোকরাম বিহারে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি সুমঙ্গল মহাস্থবির। বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু জ্ঞানবংশ মহাস্থবির, দীপংকর থের, নন্দশ্রী থের, সত্যান্দ থের, সুমনশ্রী থের, আশিষ বড়ুয়া, মনিলাল তালুকদার, শিক্ষক পংকজ বড়ুয়া, লাব্রাই চি মারমা, দেবরঞ্জন চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার বাজেট নিয়ে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরাউজান সাংবাদিক পরিষদের অভিষেকের প্রস্তুতি