রাউজান পৌরসভার বাজেট প্রণয়ন সংক্রান্ত এক প্রস্তুতি সভায় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, ২০২৩–২৪ অর্থবছরের বাজেট হবে জনকল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধির বাজেট। গতকাল তিনি পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে বাজেট প্রস্তুতি আলোচনায় নিজের এই অভিমত ব্যক্ত করেন।
সচিব অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, আজাদ হোসেন, সওকত হাসান, এডভোকেট দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি জেবুনেছা, নাছিমা আকতার, পৌর হিসাব রক্ষক সাকুর মিয়া প্রমুখ।













