রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি দিবা–রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চৌধুরী গোট্টা ফুটবল একাদশ। ফাইনালে তারা কোদালা রংধনু স্পোর্টিং ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে। গত বুধবার রাতে উপজেলার চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়নের নবগ্রাম ইউনিটি ফ্রেন্ডস সার্কেল ও নবগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী প্রবাসী জালাল উদ্দিন মদিনা। সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মাহাবুব আলম। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক মাকসুদ বিন আল ইমরানের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর আলী, চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোহাম্মদ ফিরোজ, মো. মোশারফ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ ছোটন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ হেলাল, মো. বেলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকো. ফাইনালে হাটহাজারীর মাদার্শা ফুটবল একাডেমি