নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আসন্ন শ্রীশ্রী ভগবান জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল বিকালে মন্দির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ডা. দেবব্রত ভট্টাচার্য, সহ–সভাপতি দুলাল চৌধুরী, বাবুল কান্তি দে, আশুতোষ বিশ্বাস ও লেলিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, মিহির দে, পরিষদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, প্রদীপ মহাজন, সিদ্বার্থ শংকর দাশ সিধু, কুমার বিশ্বাস, দীলিপ দাশ, শিমুল মুহুরী, সৃজন রায়, অসীম ধর, অর্জুন নাথ, আশীষ আচার্য্য, অঞ্জন দাশ, সুমন সেন, তপন সিংহ, অমলকৃষ্ণ বৈষ্ণব, কৌশিক মজুমদার প্রমুখ। সভায় রথযাত্রা উদযাপন পরিষদ পরিচিতি, প্রণামী সংগ্রহ, রথযাত্রার শৃঙ্খলা বিষয়, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন ও প্রসাদ বিতরণ, রথের সাজ–সজ্জা বিষয়, র্যালীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











