যুক্তরাষ্ট্রের চোখে ফেরারি রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রাজধানী হাভানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছেন, এমনটি দেখিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। খবর বিডিনিউজের।

গত মাসে যুক্তরাষ্ট্রের এক আদালতে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার পর শুক্রবারই প্রথম বর্ষীয়ান রাষ্ট্রনায়ক জনসম্মুখে আসেন। ১৯৯৬ সালে নির্বাসিত কিউবানদের একটি দলের পরিচালিত দুটি ছোট বিমান গুলি করে ভূপাতিত করেছিল কিউবার সামরিক বাহিনীর জঙ্গিবিমানগুলো। ঘটনায় বিমান দুটির চার ক্রু নিহত হয়েছিল। এদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিক ও অপরজন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা ছিলেন। সেসময় কিউবার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন রাউল।

প্রতিরক্ষামন্ত্রী রাউলের নির্দেশেই ওই বিমানগুলো ভূপাতিত করা হয়েছিল বলে অভিযোগ ওয়াশিংটনের। তিন দশক আগের ঘটনার নির্দেশ দাতা হিসেবে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার ৯৫ বছর বয়সী এই সাবেক এই নেতার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনে। রাউলের ভাই কিংবদন্তি কমিউনিস্ট বিপ্লবী ফিদেল কাস্ত্রোও কিউবার প্রেসিডেন্ট ছিলেন।

এ দুই ভাই এবং তাদের দল কমিউনিস্ট পার্টি ও সরকারকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র শত্রু বিবেচনা করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা
পরবর্তী নিবন্ধযুদ্ধ অবসানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো যৌক্তিকতা নেই : পুতিন