যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায়, তাদের প্রতিরোধ করুন : আসিফ নজরুল

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এই বিশৃঙ্খলা–ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। গতকাল সোমবার রাতে বঙ্গভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র–জনতার বিজয় হয়েছে। এখন প্রয়োজন সবার শান্ত–সংযত হওয়া। সবাই ধৈর্যশীল হোন। অতীতে যেসব অপরাধ হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে। সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। খবর বাংলানিউজের।

ছাত্র–জনতার উদ্দেশে এই অধ্যাপক বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। সাম্প্রদায়িক সমপ্রীতি যেন বিনষ্ট না হয়, সবাই সে ভূমিকা রাখুন।

পূর্ববর্তী নিবন্ধআর রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা : জয়
পরবর্তী নিবন্ধছাত্র-জনতার বিজয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা : ইউনূস