বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভামোহরা ৫নং ওয়ার্ড বিএনপি এ, বি ও সি ইউনিট ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ ইউনিট বিএনপির সভাপতি মোঃ ইকবাল। এতে উপস্থিত ছিলেন বি ইউনিট সভাপতি আনিস, সি ইউনিট সভাপতি জসিম, বি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল হক রিপন, এ ইউনিট সাধারণ সম্পাদক আকতার, সি ইউনিট সাধারণ সম্পাদক মোঃ কামাল। এছাড়াও আওর উপস্থিত ছিলেন এ, বি ও সি ইউনিটের সকল নেতৃবৃন্দ ও ছাত্রদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সাধারণ জনসাধারণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বি ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ। এ সময় বক্তারা বলেন, চান্দগাঁও ও মোহরা এলাকায় কোনো রকম চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী চলবে না এবং চলতে দেওয়া হবে না। মিছিলটি কালুরঘাট থেকে জেটি রোড হয়ে মৌলভীবাজার কামাল বাজার কাজীরহাট ও কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।









