বঙ্গোপসাগরে গভীরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে ভারতীয় উপকূলে আঁচড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে সকালে গুঁড়ি গুঁড়ি সামান্য বৃষ্টি হলেও হলেও সারাদিন মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছিল। গতকাল দিনভর দেখা মেলেনি সূর্যের। নিম্নচাপের কারণে চট্টগ্রামসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত এবং চট্টগ্রাম নদী বন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।











