চিটাগং স্টক এঙচেঞ্জ (সিএসই)’র ট্রেক হোল্ডার কোম্পানীসমূহের অথরাইজড রিপ্রেজেনটেটিভদের কোয়ালিফাইড হওয়ার চার দিন ব্যাপী প্রশিক্ষণ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)’র মাল্টিপারপাস হলে গতকাল রোববার শুরু হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার মো. মর্তুজা আলম, এজিএম এবং হেড অব ট্রেনিং আরিফ আহমেদ এবং ম্যানেজার আদনান আব্দুর রকিব।
কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, এই ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠানে আমি স্বপ্রনোদিত হয়ে অংশগ্রহণ করে থাকি । কারণ আপনারা অর্থাৎ অথরাইজড রিপ্রেজেনটেটিভরা হলেন পুজিঁবাজারের প্রাণ। আপনারা যদি সঠিকভাবে সহায়তা করেন তবে তা আপনার জন্য তদুপরি পুজিঁবাজার সবার জন্য কল্যানকর। অথরাইজড রিপ্রেজেনটেটিভ নীতিমাল অনুযায়ী আপনাদের জন্য ০৪ টি বৈশিষ্ট্য হল : সুনাম থাকতে হবে, সুনামের সাথে বিশ্বস্ততা, বিশ্বস্ততার সাথে সততা এবং সততার সাথে দক্ষতা।
এই প্রশিক্ষণের মাধ্যমে অথরাইজড রিপ্রেজেনটেটিভগণ বিচার ও সালিশ প্রক্রিয়া, চিটাগং স্টক এঙচেঞ্জ লিমিটেডের ট্রেক, কমপ্লায়েন্স এবং লিস্টিং বিধিমালা, মাজিন বিধিমালা, সিকিউরিটিজ এন্ড এঙচেঞ্জ বিধিমালা, বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকরীদের সুরক্ষা, জাতীয় শুদ্ধাচার (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০, ডিপি সংক্রান্ত কমপ্লায়েন্সসহ ট্রেডিং বিষয়ক সম্যক জ্ঞান লাভ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।











