চমেক হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মুফতি মাওলানা এ কে এম ফারুক সিদ্দিকী বুধবার রাত ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান। মুফতি মাওলানা এ কে এম ফারুক সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন–জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, প্রফেসর ডা. আমীর হোসেন, মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










