চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদন্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনকোতোয়ালী থানার ওসমানিয়া লেনের মৃত আমিরুজ্জামানের ছেলে মো. ফজলুল করিম ও নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুফতি এ কে এম ফারুক সিদ্দিকীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার