মিয়ানমারে পাচারের সময় ৮শ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

নগরের পতেঙ্গা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মিয়ানমারে পাচারের সময় ৪০ টন (৮শ বস্তা) সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরের পতেঙ্গা থেকে এসব সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি আভিযানিক দল কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি কার্গো বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে বোটটি থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪০ টন সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট ও কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েলের প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়ানোই লক্ষ্য