বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি, জোরারগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইন উদ্দিনের বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। অধ্যক্ষ মো. মাইন উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন–সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় সভাপতি উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মহানগর সভাপতি অধ্যক্ষ আলম আক্তার, সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী। উল্লেখ্য, অধ্যক্ষ মো. মাইন উদ্দিন কর্মজীবনে লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।









