মার্কিন নৌ অবরোধ সহ্য করবে না ইরান

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। খবর বাংলানিউজের।

গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি এবং প্রাণহানির মুখোমুখি হবে। মহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের বর্তমান অবস্থান ও আচরণ পরিবর্তন করতে হবে। অন্যথায় ইরান এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর চালুর অনুমতি তেহরান কখনোই দেবে না।

গত জুনে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর জুলাই মাসে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে তারা অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, দুটি জাহাজ বিকল করেছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.০৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অনিশ্চয়তা, হরমুজে জাহাজে হামলা