মানস চক্রবর্তী

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীর উত্তর ভূর্ষি গ্রামের ব্রাহ্মণ বাড়ির স্বর্গীয় বনমালি চক্রবর্তী ও জোৎস্না বালা চক্রবর্তীর ৩য় সন্তান চিরকুমার পণ্ডিত মানস চক্রবর্তী গত ১ জুন দুপুরে নগরীর হাজারি লেইনের ভাড়া বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ভাই–এক বোনসহ পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক শ্মশানে ওইদিন রাতে প্রয়াতের দাহকার্য সম্পন্ন হয়। তাঁর পারলৌকিক ক্রিয়ানুষ্ঠান আগামী ১১ জুন গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। পণ্ডিত মানস চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক মন্নান, উত্তর ভূর্ষি ঋষিমঠ ও মিশন, মাসিক জ্যোতির্ময় পরিচালনা পর্ষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসুধাকর বসাক
পরবর্তী নিবন্ধজাহেদা আহমেদ