মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আর্কের সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৯ জুন হাটহাজারী পশ্চিম শিকারপুর ইউনিয়নের নূর আর্ক কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ জুন বিশ্বব্যাপী পালিত হবে এই বিশেষ দিবস। সাংস্কৃতিক অনুষ্ঠানটি মূলত মাদকাসক্তি থেকে সুস্থতাপ্রাপ্ত রিকভারিং এডিক্টদের উৎসাহ দিতে এবং এই বিভীষিকাময় জীবন থেকে পরিত্রাণ পাওয়ার অভিপ্রায় ব্যক্ত করা প্র্যাকটিসিং আসক্তদের মাদকমুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়। আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক সুস্থতাপ্রাপ্ত রিকভারিং এডিক্ট এবং চিকিৎসাধীন ব্যক্তি নেচে গেয়ে সুস্থ আনন্দের স্বাদ গ্রহন করে এবং সমস্বরে মাদককে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












