মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

ফটিকছড়িতে সরোয়ার আলমগীর এমপি

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

সম্প্রতি ফটিকছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বুলবুলে বায়তুশ শরফ চট্টগ্রামের মাওলানা কাজী শাহাবউদ্দিন। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা জিয়াউল হক আনসারী। মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল আজাদ রাসেল চৌধুরীর তত্ত্বাবধানে এতে বিশেষ বক্তা ছিলেন ফটিকছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের সাবেক সুপার মাওলানা আতাউর রহমান, মাওলানা খোরশেদুল আলম হোসাইনী, মাওলানা আলী হোসেন ও মাওলানা নাজিম উদ্দিন। বক্তব্য দেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন ও কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সুপার মাওলানা জসিম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুগোপযোগী কারিকুলাম বাস্তবায়নএখন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধসড়কজুড়ে গর্ত ও অবৈধ পার্কিং, যানজটে ভোগান্তি