যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়নএখন সময়ের দাবি

বাকশিস’র মতবিনিময় সভা

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রফেসর আবু তাহের চৌধুরী গত ১৭ সেপ্টেম্বর বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বাকশিস চট্টগ্রাম জেলা কার্যালয়ে বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর নেতৃবৃন্দ সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, অধ্যক্ষ মোস্তফা কামাল, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন, প্রফেসর সুকুমার দত্ত, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ কল্যাণ নাথ, অধ্যক্ষ সরোয়ার ছালেক সিকদার, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, প্রফেসর আবু বকর ছিদ্দিকী, অধ্যক্ষ জামাল উদ্দিন, প্রফেসর চয়ন দাশ, প্রফেসর মোহাম্মদ রাশেদ, প্রফেসর ফোরকান উদ্দিন লাহেড়ী, প্রফেসর ইন্দিরা চৌধুরী, প্রফেসর মনসুর উদ্দিন আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় প্রফেসর আবু তাহের চৌধুরী বলেন, শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান এবং শিক্ষায় বৈশ্বিক মান অর্জনের জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞানের ধারায় প্রযুক্তির উৎকর্ষতায় যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন এখন সময়ের দাবি। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত শিক্ষার ৯০% দায়িত্ব পালনরত অবহেলিত ও উপেক্ষিত বেসরকারি শিক্ষকদের নানামুখী সমস্যা সমাধান এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চরম বৈষম্য নিরসনে বাকশিসসহ প্রাচীন শিক্ষক সংগঠনের অভিজ্ঞ নেতৃবৃন্দের সাথে বৈঠক করার জন্য তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের প্রতি আহ্বান জানান। সমপ্রতি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার সরকারি সিদ্ধান্তকে তিনি অদূরদর্শী, অবাস্তব ও অপ্রত্যাশিত উল্লেখ করেন। সভায় শিক্ষকদের মর্যাদা সনদের ৬০ বছর পূর্তিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি, শিক্ষক সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলেজছাত্রকে আটকে রেখে চাঁদা আদায়, গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধমহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব