বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি ও দেশের জনগণের কল্যাণ কামনা করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁকে নানামুখী ষড়যন্ত্র, নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। কিন্তু কোনো নির্যাতন ও প্রতিকূলতাই তাঁকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারেনি।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, এম এ হান্নান, আবুল হাশেম, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমদ, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











