আমাকে নিয়ে অযথা ভাবনা থেকে সময় কাটানোর কাজটি মোটেও মনঃপূত হয়নি। কী এমন দৃশ্যমান ছিল, যা দেখে খোশ গল্পের শব্দাবলীতে নিজেকে যন্ত্রণা যুক্ত নিরাশ বাঁধনে জড়িয়ে রাখলে! যা মোটেও আমার বোধগম্য না? কুন্ড কি আমার বিষাদের স্মৃতি ঘেরা! গোলাকার পৃথিবীতে দেখা হয়ে যাওযার? সে মুখাপ্রীতি কি শাহজালালের পুণ্যভূমির অসাড় বচন? তবে ভুল তোমার ছিল, তুমি ভাবতে পারোনি। মান অভিমান ও রাগ আমার ছিল, কিন্তু আমি সে পথে হাঁটিনি। ভুলে যেতে আমি পারতাম, তেমন চেষ্টায় রত হইনি। কারণ, ভুলে যাওযার জন্য মোটেও ভালোবাসিনী। তুমি আছ এই শহরে—দেখ তোমার করুণা ভজনে বিশ্বাসী না। তবে ভাবতে পারো নতুন করে। ভালোবাসা মরে না।











