বড়হাতিয়ায় দোকানিকে কুপিয়ে জখম

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নাজিম উদ্দিন (৩৭) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজিম উদ্দিন ওই এলাকার ফজল কবিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান জানান, রাতে নিজের দোকানে অবস্থানকালে ৬৭ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাজিম উদ্দিনের হাত ও পায়ে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

লোহাগাড়া থানার এসআই রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি কাতারের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ফাঁকা বাড়িতে চুরি